শ্রমিকরা খালিশপুর এলাকার বিআইডিসি সড়ক অবরোধ করেন এবং ট্যাংকলরি রেখে নতুনরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতারা।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈয়মুর ইসলাম জানান, আলী আজিম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন এবং পরে তাকে খালিশপুর থানায় পাঠানো হয়।
বিক্ষোভ সমাবেশে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী এবং শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য রাখেন। তারা বলেন, “আলী আজিমকে অবিলম্বে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।”
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনাম মুন্সি বলেন, “মিথ্যা মামলায় আমাদের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মোঃ তাজুল ইসলাম বলেন, “২১ আগস্ট দায়ের হওয়া মামলায় আলী আজিমকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ পরিস্থিতিতে খুলনা ও আশপাশের জেলাগুলোতে জ্বালানি তেল পরিবহন সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।