চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১
খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার রূপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মোঃ মিলন (৩৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা। তিনি আরও জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার রূপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মোঃ মিলন (৩৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা। তিনি আরও জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত