চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুবিতে ২০ ব্যাচের ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুবিতে ২০ ব্যাচের ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষা জীবন সম্পন্ন উপলক্ষে আজ ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারন অর রশিদ, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত। ২০তম ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। পরে সমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক ট্রাক র‌্যালি বের করা হয়, যা খুলনা মহানগরী প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। এছাড়া, প্রথম দিন কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে (১৮ ফেব্রুয়ারি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে দেশসেরা ব্যান্ড "নগর বাউল জেমস" এর পাশাপাশি "মেঘদল" ও "ক্রিপটিক ফেইট" পারফর্ম করবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুবিতে ২০ ব্যাচের ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষা জীবন সম্পন্ন উপলক্ষে আজ ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারন অর রশিদ, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত। ২০তম ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। পরে সমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক ট্রাক র‌্যালি বের করা হয়, যা খুলনা মহানগরী প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। এছাড়া, প্রথম দিন কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে (১৮ ফেব্রুয়ারি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে দেশসেরা ব্যান্ড "নগর বাউল জেমস" এর পাশাপাশি "মেঘদল" ও "ক্রিপটিক ফেইট" পারফর্ম করবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত