চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি প্রদান

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি প্রদান
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর অন্তর্গত খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিএনপি। বুধবার (৫ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল মহানগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৫

featured Image
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর অন্তর্গত খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিএনপি। বুধবার (৫ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল মহানগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত