চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কেসিসিতে জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেসিসিতে জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার। তিনি বলেন, "সঠিক সময়ে নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব কম সময়ের মধ্যে নিবন্ধন করতে আসেন, আমাদের উচিত তাদের দ্রুত সেবা দেওয়া। অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

কর্মশালায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. হুসাইন শওকত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-কেসিসির সচিব আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) মশিউজ্জামান খান, কেসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই কর্মশালার আয়োজন করে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

এই কর্মশালার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, যাতে নাগরিকদের হয়রানি ছাড়াই সেবা প্রদান নিশ্চিত করা যায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কেসিসিতে জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত