চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সমিতির আয়োজনে আজ, ৩ মার্চ, ২০২৫, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সমিতির সদস্য সচিব মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, কালিন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি রিনাত ফৌজিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "লেখা পড়ায় মেধাবী হয়ে নিজেকে পরিচিতি করা যায়, আবার ভালো খেলাধুলা করেও নিজেকে পরিচিতি করানো যায়। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৫

featured Image

ঢাকার কেরানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সমিতির আয়োজনে আজ, ৩ মার্চ, ২০২৫, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সমিতির সদস্য সচিব মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, কালিন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি রিনাত ফৌজিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "লেখা পড়ায় মেধাবী হয়ে নিজেকে পরিচিতি করা যায়, আবার ভালো খেলাধুলা করেও নিজেকে পরিচিতি করানো যায়। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত