চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাখালগাছি আলিয়া মাদ্রাসা মাঠে রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের সভাপতি শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয় এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক জগলুল আলম বুলু, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খান ফিরোজ, সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম। সমাবেশে এম এ সালাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। আমাদের জাতীয় অর্থনীতির সিংহভাগ কৃষি খাত থেকে আসে, কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য সারা বাংলাদেশে খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন এবং কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের সব সময় দেশের জনগণকে মূল্যায়ন করতে হবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাখালগাছি আলিয়া মাদ্রাসা মাঠে রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের সভাপতি শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয় এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক জগলুল আলম বুলু, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খান ফিরোজ, সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম। সমাবেশে এম এ সালাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। আমাদের জাতীয় অর্থনীতির সিংহভাগ কৃষি খাত থেকে আসে, কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য সারা বাংলাদেশে খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন এবং কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের সব সময় দেশের জনগণকে মূল্যায়ন করতে হবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত