চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কুয়েটে শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা, রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুয়েটে শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা, রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি রাতে হল ছাড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই মিছিল বের করেন। মিছিলটি দুর্বার বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেয়, যেমন- "হল ভ্যাকেন্ট, হল ভ্যাকেন্ট, মানি না মানবো না," "হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত কেন, প্রশাসন জবাব চাই," "অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত মানি না মানবো না," "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ," এবং "আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।" পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "ফ্যাসিবাদি কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের বিলোপের ৬ মাস পরেও কুয়েট প্রশাসন সেই আগের পথে হাটছে। আমরা কোনোভাবেই হল ত্যাগ করব না। হল ছাড়তে হলে পুলিশ ও আর্মি দিয়ে আমাদের রক্তের ওপর দিয়ে হল ছাড়াতে হবে।"

এর আগে, নিরাপত্তার সার্থে কুয়েট প্রশাসন ঘোষণা করে, ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তটি ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় নেওয়া হয়। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েট প্রশাসন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারকে চিঠি পাঠিয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুয়েটে শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা, রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি রাতে হল ছাড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই মিছিল বের করেন। মিছিলটি দুর্বার বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেয়, যেমন- "হল ভ্যাকেন্ট, হল ভ্যাকেন্ট, মানি না মানবো না," "হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত কেন, প্রশাসন জবাব চাই," "অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত মানি না মানবো না," "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ," এবং "আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।" পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "ফ্যাসিবাদি কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের বিলোপের ৬ মাস পরেও কুয়েট প্রশাসন সেই আগের পথে হাটছে। আমরা কোনোভাবেই হল ত্যাগ করব না। হল ছাড়তে হলে পুলিশ ও আর্মি দিয়ে আমাদের রক্তের ওপর দিয়ে হল ছাড়াতে হবে।"

এর আগে, নিরাপত্তার সার্থে কুয়েট প্রশাসন ঘোষণা করে, ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তটি ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় নেওয়া হয়। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েট প্রশাসন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারকে চিঠি পাঠিয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত