চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে রাস্তার বিরোধে পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে রাস্তার বিরোধে পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাষির পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আজিজুল হক লেফু অভিযোগ করেন, রোববার দিবাগত ভোররাতে তার পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল হক মিলে বিষ প্রয়োগ করেন, যার ফলে পুকুরের সব মাছ মারা যায়। এ ঘটনায় তিনি সোমবার বিকেলে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী দুই ভাইয়ের রাস্তা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে তারা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনার পর ভুক্তভোগী চাষি ও তার পরিবার দুশ্চিন্তায় রয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে রাস্তার বিরোধে পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাষির পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আজিজুল হক লেফু অভিযোগ করেন, রোববার দিবাগত ভোররাতে তার পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল হক মিলে বিষ প্রয়োগ করেন, যার ফলে পুকুরের সব মাছ মারা যায়। এ ঘটনায় তিনি সোমবার বিকেলে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী দুই ভাইয়ের রাস্তা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে তারা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনার পর ভুক্তভোগী চাষি ও তার পরিবার দুশ্চিন্তায় রয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত