কালাইয়ে তারেক রহমানের ঈদ উপহার পেলেন গুলিবিদ্ধ যুবদল নেতার পরিবার
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫
জয়পুরহাট জেলার কালাই উপজেলার যুবদলের সদস্য রাসেল তালুকদারের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. মাহফুজার রহমান রিটন এ উপহার হস্তান্তর করেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলাকালীন সময়ে রাসেল তালুকদার গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত