চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে ইউসাকের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে ইউসাকের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন "ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কালাই" (ইউসাক)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ রমজান) কালাই এম. ইউ. সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউসাকের সভাপতি জিন্নাত আরা জেবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ. এস. এম. মোহাইমিনুল সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. শাহীন রেজা, জয়পুরহাট সরকারি কলেজের প্রভাষক আবু নাছের, নিটোর হাসপাতালের রেসিডেন্ট ডা. আরিফুল ইসলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রভাষক ইমদাদুল হক, কালাই টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল।

এছাড়াও ইউসাকের সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন, রুহুল আমিন, আব্দুল্লাহ আস সাফি সোহান, মোরশেদ আল মাহমুদ মুন্না, রাজিব হোসাইন, তাওহীদুল ইসলাম, তানভীর আহমেদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ইউসাক কালাই উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে সংগঠনটি। এছাড়া স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষামূলক কর্মশালার আয়োজন করেও প্রশংসিত হয়ে আসছে ইউসাক।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে ইউসাকের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত