চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ মার্চ ২০২৫ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। তিনি নারীদের শিক্ষিত হয়ে কর্মঠ ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান করেন।

এরপর বক্তব্য দেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। তিনি নারীদের সম্মানের সাথে কথা বলার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বক্তব্য রাখেন-উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাহার তৌহিদা খাতুন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা আক্তার, আতাহার যুথি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া।

সভায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার মহিলা সমিতির সভাপতি ও সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান তার সমাপনী বক্তব্যে বলেন, "নারীরা সমাজে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। অকারণে বা কারণে তাদের ওপর সহিংসতা চালানো অনুচিত। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সংসার সুখের হয় রমণীর গুণে—এই সত্যটি আমাদের মেনে নিতে হবে।"

তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আতাউর রহমান সভার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত