চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের কালাই উপজেলায় রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা সেমাই তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। বুধবার (১২ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন লাচ্ছা সেমাইকে ২০ হাজার টাকা, মোরসালীন লাচ্ছা সেমাইকে ৭ হাজার টাকা এবং সৈকত লাচ্ছা সেমাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজার পরিদর্শন করা হয়। সেখানে খোলা ইফতারি বিক্রির দায়ে একজনকে ভোক্তা অধিকার আইনে ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি পণ্য উৎপাদনের কারণে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খোলা বাজারে ইফতারি বিক্রি করায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image
জয়পুরহাটের কালাই উপজেলায় রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা সেমাই তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। বুধবার (১২ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন লাচ্ছা সেমাইকে ২০ হাজার টাকা, মোরসালীন লাচ্ছা সেমাইকে ৭ হাজার টাকা এবং সৈকত লাচ্ছা সেমাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজার পরিদর্শন করা হয়। সেখানে খোলা ইফতারি বিক্রির দায়ে একজনকে ভোক্তা অধিকার আইনে ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি পণ্য উৎপাদনের কারণে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খোলা বাজারে ইফতারি বিক্রি করায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত