চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কদলপুরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে মোটর শোভাযাত্রা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কদলপুরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে মোটর শোভাযাত্রা

রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে একটি বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কদলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রা বের হয়। ঈদ পুনর্মিলনী ও জনসভা বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ হাসেমের নেতৃত্বে নাতোয়ান বাগিছা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি নাতোয়ান বাজার, মীর বাগিচা, সোমবাইজ্জ্যে হাট, ঈশান ভট্টের হাট, গৌরসংঙ্কর হাট, পাহাড়তলী চৌমুহনী, চুয়েট গেইট, গশ্চি নয়াহাট এলাকা প্রদক্ষিণ করে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্থানে পথচারী ও বাজারে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

সমাপনী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ হাসেম, সদস্য সচিব নজরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, কাজী গিয়াস উদ্দিন, মুরাদুল আলম, মাওলানা আব্দুর ছবুর, জানে আলম শুক্কুর, এয়ার খান, জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিনসহ কদলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আসন্ন জনসভা শান্তিপূর্ণ ও সফল করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কদলপুরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে মোটর শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত