চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কক্সবাজারে ইয়াবা কাণ্ড: পুলিশ সুপার স্ট্যান্ড রিলিজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কক্সবাজারে ইয়াবা কাণ্ড: পুলিশ সুপার স্ট্যান্ড রিলিজ

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম এক আদেশে এ নির্দেশ দেন। এতে এসপি রহমত উল্লাহকে জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুততম সময়ে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

জানা গেছে, সাড়ে ৩ লাখ ইয়াবা বিক্রির অভিযোগে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পুলিশ সদর দপ্তর এই সিদ্ধান্ত নেয়।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে এসপি রহমত উল্লাহর সংশ্লিষ্টতার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, যা পুলিশ সদর দপ্তরের নজরে আসে। পরবর্তীতে পুলিশ সদর দপ্তর তাকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয় এবং দ্রুত পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়।

এদিকে, কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ইয়াবা কাণ্ড: পুলিশ সুপার স্ট্যান্ড রিলিজ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম এক আদেশে এ নির্দেশ দেন। এতে এসপি রহমত উল্লাহকে জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুততম সময়ে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

জানা গেছে, সাড়ে ৩ লাখ ইয়াবা বিক্রির অভিযোগে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পুলিশ সদর দপ্তর এই সিদ্ধান্ত নেয়।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে এসপি রহমত উল্লাহর সংশ্লিষ্টতার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, যা পুলিশ সদর দপ্তরের নজরে আসে। পরবর্তীতে পুলিশ সদর দপ্তর তাকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয় এবং দ্রুত পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়।

এদিকে, কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত