চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

এনএসআই’য়ের একাধিক অভিযানে ১৭২ বস্তা কয়লা জব্দ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এনএসআই’য়ের একাধিক অভিযানে ১৭২ বস্তা কয়লা জব্দ
সুনামগঞ্জের এনএসআই’য়ের অভিযানে সীমান্ত এলাকা তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দু'টি স্থান থেকে ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ এনএসআই টিম এই অভিযান পরিচালনা করে। জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে আরও ১২০ বস্তা কয়লা জব্দ করা হয়। উভয় স্থান থেকে মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ কয়লাগুলো তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে দিলোয়ার হোসেন মেম্বার এর জিম্মায় রাখা হয়েছে। এনএসআই টিম জানায়, উক্ত অভিযানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এনএসআই’য়ের একাধিক অভিযানে ১৭২ বস্তা কয়লা জব্দ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৫

featured Image
সুনামগঞ্জের এনএসআই’য়ের অভিযানে সীমান্ত এলাকা তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দু'টি স্থান থেকে ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ এনএসআই টিম এই অভিযান পরিচালনা করে। জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে আরও ১২০ বস্তা কয়লা জব্দ করা হয়। উভয় স্থান থেকে মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ কয়লাগুলো তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে দিলোয়ার হোসেন মেম্বার এর জিম্মায় রাখা হয়েছে। এনএসআই টিম জানায়, উক্ত অভিযানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত