চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের মাঠে অনুষ্ঠিত হলো এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল ১১ জানুয়ারী ঢাকার নবাবগঞ্জে অনুষ্টিত হয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় শিলাকোঠা ন্যাশনাল ক্লাব ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। ১৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খাইরুলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে শিলাকোঠা ন্যাশনাল ক্লাব ৪ উইকেটে জয় লাভ করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের অধিনায়ক ইব্রাহিম খলিল মানিক। আর ম্যান অব দ্য ফাইনাল হন শিলাকোঠা ন্যাশনাল ক্লাবের খাইরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া। উদ্বোধনী বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন। হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শ্যামলাল পাল, ডা. এইচ.এম আল-আমিন, মতিউর রহমান, আব্দুল আওয়াল মাস্টার, পারভেজ মাস্টার, সাইফুল মাস্টার, কাওসার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আব্দুল মালেক, লুৎফর ভুঁইয়া, আব্দুল সাত্তার, অহেদ আলী, ফ্রান্সিস দিলীপ গমেজ, ফজলুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, এবং বেলজিয়াম প্রবাসী নিক্কন আহমেদ পিয়াস। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত