মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান, শফিউল আলমসহ অন্যান্যরা।
প্রধান অতিথি মো. জাহিদ বিন কাশেম তাঁর বক্তব্যে বলেন, "মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু পাঠ্য বইয়ের ওপর নির্ভর না করে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। শিক্ষকদের এই বিষয়গুলোতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে।" একইসাথে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শামীম।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫