কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়ে ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেটগুলো গ্রাম পর্যায়ে সচেতনতা সৃষ্টির জন্য বিতরণ করা হবে।