চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করলো "আমরা বৃহত্তর খুলনাবাসী"

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করলো "আমরা বৃহত্তর খুলনাবাসী"

মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন "আমরা বৃহত্তর খুলনাবাসী"। মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার বড়বাজারস্থ হ্যানিম্যান মার্কেটের দোতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটা: সৈয়দ আবু সইদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: সিরাজুল ইসলাম, যেখানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রোটা: সরদার আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মীর কাউসার মিজু, মো: ফিরোজ আহমেদ, নাজমুল হক মুকুল, মনোয়ার হোসেন লাভলু, জি এম ফারুখ কচি, অ্যাডভোকেট জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, আরিব আল আহমেদ ও ফারুক খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।"

এই মহতী উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং ঈদের আনন্দ এতিমদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করলো "আমরা বৃহত্তর খুলনাবাসী"

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image

মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন "আমরা বৃহত্তর খুলনাবাসী"। মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার বড়বাজারস্থ হ্যানিম্যান মার্কেটের দোতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটা: সৈয়দ আবু সইদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: সিরাজুল ইসলাম, যেখানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রোটা: সরদার আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মীর কাউসার মিজু, মো: ফিরোজ আহমেদ, নাজমুল হক মুকুল, মনোয়ার হোসেন লাভলু, জি এম ফারুখ কচি, অ্যাডভোকেট জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, আরিব আল আহমেদ ও ফারুক খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।"

এই মহতী উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং ঈদের আনন্দ এতিমদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত