বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুনহাট থেকে শুরু হয়ে ফুলতলা বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি আবু ইউসুফ ফকির।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সেক্রেটারি ইলিয়াস হোসাইন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি মোস্তফা আল মুজাহিদ, জেলা উত্তর শাখার সাবেক সভাপতি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি, শেখ আলাউদ্দিন, গাজী মোরশেদ মামুন, মোঃ নাহিদ হাসান ও হাফেজ বেলাল হোসাইন রিয়াদ।
উক্ত আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।