চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরা আগমন উপলক্ষে মত বিনিময়

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরা আগমন উপলক্ষে মত বিনিময়
নিসচা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ১১ই ফেব্রুয়ারি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে নিসচা’র পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরা আগমন উপলক্ষে মত বিনিময়

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
নিসচা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ১১ই ফেব্রুয়ারি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে নিসচা’র পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত