চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে খুলনায় অগ্রণী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে খুলনায় অগ্রণী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত এ সভায় ব্যাংকিং সচেতনতা ও আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মশিউল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ কুমার চক্রবর্তী।

অতিথিরা বলেন, "সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এটি প্রতারণার ঝুঁকি হ্রাস করে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও পরিষেবার যুগে আর্থিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।"

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার ব্যবস্থাপক অমিত কুমার রায় এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার শামীমা আক্তারী। এতে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির গ্রাহকরা অংশ নেন।

আলোচনা সভায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বক্তারা সাধারণ জনগণকে ব্যাংকিং সেবার সঠিক ব্যবহার ও সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে খুলনায় অগ্রণী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image

আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত এ সভায় ব্যাংকিং সচেতনতা ও আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মশিউল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ কুমার চক্রবর্তী।

অতিথিরা বলেন, "সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এটি প্রতারণার ঝুঁকি হ্রাস করে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও পরিষেবার যুগে আর্থিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।"

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার ব্যবস্থাপক অমিত কুমার রায় এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার শামীমা আক্তারী। এতে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির গ্রাহকরা অংশ নেন।

আলোচনা সভায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বক্তারা সাধারণ জনগণকে ব্যাংকিং সেবার সঠিক ব্যবহার ও সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত