চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অলিপুরে অবৈধ দখলদারদের কবলে সওজের জায়গা, প্রশাসনের নীরবতা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অলিপুরে অবৈধ দখলদারদের কবলে সওজের জায়গা, প্রশাসনের নীরবতা
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এলাকা অলিপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে দিনদিন বেড়েই চলেছে অবৈধ দোকানঘর ও স্থাপনা নির্মাণ। স্থানীয় প্রভাবশালী মহল সরকারি জায়গা দখল করে সেখানে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছে, অথচ সওজ কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর অংশে অবৈধভাবে সিএনজি ও বাস স্ট্যান্ড গড়ে উঠেছে, যার ফলে যানজট লেগেই থাকে। অলিপুর শিল্পাঞ্চল হওয়ার কারণে প্রতিদিন হাজারো মানুষ এ এলাকায় যাতায়াত করে। এখানে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার কোম্পানি, বাদশা কোম্পানি, তাফরিদ কটন মিলসসহ আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করে। এ কারণে এ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবৈধ দখলদাররা সওজের পতিত জমিতে দোকানপাট তৈরি করে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে, যার ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। মাঝে মধ্যে সওজ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও পর্যবেক্ষণের অভাবে কিছুদিন পরই আবার নতুন করে দখল হয়ে যায়। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা ও প্রশাসনের সঙ্গে আঁতাত করে এই দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে অলিপুর গোলচত্বর এলাকা, যা সওজের নির্ধারিত মানচিত্রের অন্তর্ভুক্ত, সেটিও দখলদারদের কবল থেকে রেহাই পায়নি। অতিরিক্ত জায়গা অধিগ্রহণ করেও সঠিক ব্যবহার না করায় সেখানে গড়ে উঠেছে পাকা ও সেমিপাকা স্থাপনা। অলিপুরে গোলচত্বরের বিশাল জায়গা দখল করে কিছু প্রভাবশালী মহল পাকা ঘর নির্মাণ করেছে, যা সরাসরি আইন লঙ্ঘন। এসব স্থাপনার জন্য দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের জামানত এবং মাসিক ভাড়া আদায় করা হচ্ছে। ফলে অবৈধভাবে জায়গা দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে, প্রতিদিন সন্ধ্যার পর যানজটের কারণে সাধারণ মানুষকে কয়েক ঘণ্টা ভোগান্তির শিকার হতে হয়। চলমান এই সমস্যা সমাধানে এলাকাবাসী অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করে গোলচত্বরের জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ সওজ ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ চলমান রয়েছে। ছয় লেনের জায়গা ছাড়া সওজের অবশিষ্ট জমি যদি অবৈধ দখলে থেকে থাকে, তাহলে তা দ্রুত উচ্ছেদ করা হবে। সার্ভেয়ার দ্বারা মাপজোখ করে সওজের জায়গা পুনরুদ্ধার করা হবে বলেও তিনি জানান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে অলিপুর এলাকায় সাধারণ মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অলিপুরে অবৈধ দখলদারদের কবলে সওজের জায়গা, প্রশাসনের নীরবতা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত