চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক
মাগুরার সাম্প্রতিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোরের অভয়নগরে চার বছরের এক শিশুর ওপর সহিংসতার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোরের অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেলার ছলে সে ভাতের থালা হাতে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সরোয়ার হোসেনের রান্নাঘর থেকে শিশুটিকে বের হতে দেখেন তার মা। শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং অস্বাভাবিকতা লক্ষ্য করেন। শিশুটিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেন। এরপর পুলিশকে জানানো হলে রাত আনুমানিক ১০টার দিকে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সরোয়ার হোসেন খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিশুটিকে আদালতে হাজির করা হলে সে নিজের বক্তব্য প্রদান করে এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুগন্ধা বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার দ্রুত বিচার দাবি করছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত