চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অভয়নগরে শীতার্ত ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভয়নগরে শীতার্ত ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
যশোরের অভয়নগরে অসহায় শীতার্ত ও মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পৌরসভা চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১০ জন অসহায় শীতার্ত ব্যক্তিকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং কম্বল প্রদান করা হয়। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সমাজসেবক হাফেজ নাঈমুল হাসান জনি, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. ইমদাদুল শেখ। পৌর কর্তৃপক্ষ জানায়, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের পক্ষ থেকে ১০ জন অসহায় শীতার্তকে নগদ দুই হাজার টাকা, খাদ্যসামগ্রী এবং একটি করে কম্বল প্রদান করা হয়েছে। পাশাপাশি, পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে ছাত্রদের মাঝে ৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অভয়নগরে শীতার্ত ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image
যশোরের অভয়নগরে অসহায় শীতার্ত ও মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পৌরসভা চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১০ জন অসহায় শীতার্ত ব্যক্তিকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং কম্বল প্রদান করা হয়। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সমাজসেবক হাফেজ নাঈমুল হাসান জনি, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. ইমদাদুল শেখ। পৌর কর্তৃপক্ষ জানায়, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের পক্ষ থেকে ১০ জন অসহায় শীতার্তকে নগদ দুই হাজার টাকা, খাদ্যসামগ্রী এবং একটি করে কম্বল প্রদান করা হয়েছে। পাশাপাশি, পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে ছাত্রদের মাঝে ৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত