যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওয়াপাড়া পৌর যুব বিভাগের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি ২০ শে রমজান, ২১ মার্চ, শুক্রবার আকিজ এ্যাঞ্জেলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন, জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন, যুব বিভাগ অভয়নগর উপজেলা সভাপতি শেখ মাসুদ রানা, পৌর ২ নং ওয়ার্ড সভাপতি হাফেজ রেজওয়ান হোসেন।
সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম।
ইফতার মাহফিলের পর, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫