চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক বাংলাদেশী নাগরিক আটক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক বাংলাদেশী নাগরিক আটক
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ মার্চ) রাত আটটায় ডলুরা বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার সদর উপজেলার বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে মো. রাজন খান (২০)। বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তার কাছ থেকে ভারতীয় মুদ্রা ৩০৬৫ রুপি, নতুন কেডস ১ জোড়া, প্যান্ট ২টি, ফতুয়া ২টি, মোবাইল ১টি এবং ভারতীয় সিম কার্ড ১টি উদ্ধার করা হয়। এসব সামগ্রীর মোট মূল্য ২৩,৯১৩ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে, তিনি ভ্রমণের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক বাংলাদেশী নাগরিক আটক

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৫

featured Image
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ মার্চ) রাত আটটায় ডলুরা বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার সদর উপজেলার বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে মো. রাজন খান (২০)। বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তার কাছ থেকে ভারতীয় মুদ্রা ৩০৬৫ রুপি, নতুন কেডস ১ জোড়া, প্যান্ট ২টি, ফতুয়া ২টি, মোবাইল ১টি এবং ভারতীয় সিম কার্ড ১টি উদ্ধার করা হয়। এসব সামগ্রীর মোট মূল্য ২৩,৯১৩ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে, তিনি ভ্রমণের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত