ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ডাকাতদের হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার::
100

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এর আগে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রাম থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, ফয়সাল মিয়া (৩২), বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র,  রুবেল আহমদ রনি (২৬), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র, জয়নাল মিয়া (৪২), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র, জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২), সুন্দরপুর গ্রামের দুবাই মিয়ার পুত্র, রুহুল আমিন (২৪), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ঘেরাও করে আটক করে।

গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতদের কবলে পড়েন। এসময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন মিয়া নিহত হন।

এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
১০৭১ বার পড়া হয়েছে