ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

চেকপোস্ট নিউজ::
7

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ ভেঙে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাধারী ‘শুজা ২’ নামের একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটি হরমুজ পার হওয়ার খবর জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে ভারতের কান্দলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে এটি।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা তাসনিম নিউজের এ দাবিটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিকের’ তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে। মেরিন ট্রাফিকের তথ্য মতে, শুজা ২- জাহাজটি ভারতের দিকে যাত্রা করেছে।

গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বার্তা সংস্থাটি এ তথ্য দিয়েছে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাতে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে