ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
15

হবিগঞ্জের লাখাই উপজেলায় থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোড়াকরি গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে সুমন মিয়া (৩১) এবং তাহের মিয়ার ছেলে নাজিম উদ্দিন।

থানা সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আবু কাউছার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুরগামী সড়কে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন ও নাজিমকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, লাখাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। “মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (২০ এপ্রিল) তাদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে