আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম শুরু

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের কার্যক্রম আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়া জেলাগুলো হলো-
গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
পর্যায়ক্রমে দেশের সকল জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে, গত শনিবার ঢাকা জেলা ছাড়াও চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়।
























