ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ, চুক্তি না হলে ফের যুদ্ধ: ট্রাম্প

চেকপোস্ট নিউজ::
10

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে।

তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’ বলে মন্তব্য করেছেন তিনি।

টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।’

তিনি বলেন, ‘একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে।’

যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে কি যুদ্ধ পুনরায় শুরু হবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে