ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল, থাকছেন যারা

চেকপোস্ট নিউজ::
16

সংর্কীণ জলপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সংঘাতের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল।

সোমবার (২০ এপ্রিল) সংশ্লিষ্ট দুটি পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানায়, ইরানি প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন। যদিও তেহরান এখনও এই সম্ভাব্য আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ধারণা করা যাচ্ছে, চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার সংলাপে অংশ নেওয়া আলোচকরা এবারের সংলাপেও প্রতিনিধিত্ব করবেন। ওই সংলাপে নেতৃত্ব দেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকভ ও বিশেষ দূত জ্যারেড কুশনার। আজ সোমবার গভীর রাতে বা আগামীকাল মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাবেন তারা। সূত্র আরও জানায়, ভ্যান্স আলাদাভাবে ইসলামাবাদে পৌঁছাবেন।

মার্কিন প্রতিনিধিদলের আগমনসূচি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এ সম্পর্কে অবগত একাধিক পাকিস্তানি সূত্র জানিয়েছে, ‘অগ্রিম প্রতিনিধি’ ও নিরাপত্তা কর্মী বহনকারী অন্তত দুটি মার্কিন বিমান রোববার ইসলামাবাদে অবতরণ করেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনাসংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে সোমবার ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। যুদ্ধরত দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহব্যাপী ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হতে চলেছে।

সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংঘাতের সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসলামাবাদ।

রাজধানীর পাশাপাশি-সংলগ্ন সেনানগরী রাওয়ালপিন্ডিও নিরাপত্তা কড়াকড়ির আওতায় রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে এবং আসন্ন উচ্চপর্যায়ের আলোচনা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে