ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেপ্তার

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: এসপি তানভীর

66

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “গত রাতে ঢাকা থেকে ডিবি টিম এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন এবং কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবি জানাতে পারবে।”

এসপি তানভীর সালেহীন ইমনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০১০ সালে ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে যোগ দেন এবং ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। কর্মজীবনে তিনি কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে রেকর্ড ২৭ বার পুরস্কৃত হন। ২০২২ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।

এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি, একাডেমীর প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তাদের তার স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়ার ঘটনা আলোচনার জন্ম দেয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৬৪৮ বার পড়া হয়েছে