ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
28

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে জেসমিন মার্ডী নামে এক নারীকে গ্রেফতার করা হলেও কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।

​সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ওই গ্রামের একটি বাড়িতে হানা দেয়।

গ্রেফতার ও পলাতক আসামী অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হন-গ্রেফতারকৃত: জেসমিন মার্ডী (২৯), স্বামী- শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল।
​পলাতক: শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল (২৮), পিতা- সাম বাসকী। (উভয়ই সাং- হাঁকরইল, ৩নং ওয়ার্ড, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ)
​উদ্ধারকৃত আলামত ​তল্লাশিকালে আসামীদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে-​তৈরি চোলাইমদ  ৮০ (আশি) লিটার, ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১৪০০ (এক হাজার চারশত) লিটার।

​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৫১৪ বার পড়া হয়েছে