ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব গ্রেপ্তার করেছে প্রশ্নপত্র ফাঁসের পলাতক আসামি

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::
139

জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব-৫ আনোয়ার হোসেন (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার আনোয়ার হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।

প্রাথমিক শিক্ষকের নিয়োগ পরীক্ষার দিন (৯ জানুয়ারি) জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী আমির হামজা তার মোবাইল ফোনে ক্ষুদেবার্তা (SMS) দেখে উত্তরপত্র পূরণ করতে দেখা যায়। কক্ষ পরিদর্শক বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদকে অবহিত করলে পরে জয়পুরহাট থানায় মামলা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৫৮৩ বার পড়া হয়েছে