ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫–২৬ এ ১২০ দলের মধ্যে চ্যাম্পিয়ন কাগজ ডট কম

কুবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি::

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫–২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম কাগজ ডট কম। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয় টিম ট্রেইলব্লেজার।

শুক্রবার (২৩ জানুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবরিনা আলম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দীন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর ও কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসাইন এবং হোস্টিং ডট কমের ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম এবং ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া।

গত ২৬ অক্টোবর হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রাথমিকভাবে ১২০টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন বাছাইপর্ব শেষে ২৪টি দল সেমিফাইনালে এবং সেখান থেকে ১০টি দল ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে বিজয়ী তিন দলকে মোট ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

ফাইনালে অংশ নেওয়া দলগুলো হলো-টিম আউটলায়ার্স, ফিনোভা, সিওইউ ইম্প্যাক্ট ক্যাটালিস্ট, ট্রেইলব্লেজার, প্রসপারেক্স, চেকমেট, পাওয়ার পিক্সেল, কাগজ ডটকম ২.০, থ্রি ডট ও নাইট আউল।

বিজয়ী দলের সদস্য ফাইরোজ বিনতে জাকারিয়া বলেন, “এই যাত্রা শুধু জেতার জন্য নয়, শেখার জন্যও ছিল। আগেরবার দ্বিতীয় রানারআপ হয়েছিলাম, এবার চ্যাম্পিয়ন হতে পেরে গর্বিত।”

হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন,
“আমাদের টপ থ্রি দল জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। এবারের আয়োজন শুধু আইডিয়া নয়, সামাজিক প্রভাব তৈরির দিকেও গুরুত্ব দিয়েছে।”

বক্তারা বলেন, হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা তৈরি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৯০ বার পড়া হয়েছে