ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিহান বাবু ,ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ::

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ ক্যাম্পাস এর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে (সভাপতিত্ব করেন )ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাইহান কবির। সমাবেশে (প্রধান অতিথি) হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন এবং (প্রধান বক্তা )হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন সুজন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম ও মোঃ হৃদয় বাবু। সমাবেশে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে