ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

চেকপোস্ট নিউজ::

নাটোরের লালপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে স্বামী আলামিন বিশ্বাস পলাশ নামে এক গ্রাম পুলিশ আত্মহত্যা করেছে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন বিশ্বাস পলাশ একই গ্রামের হুমায়ন আলী চৌকিদারের ছেলে ও লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গ্রাম পুলিশ আলামিন বিশ্বাস পলাশের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে অনেকবার বিচার সালিস হলে মীমাংসাও হয়ে যায়। কিন্তু তারপরও তাদের দাম্পত্য জিবনে কলহ চলতেই থাকে। এরই একপর্যায়ে প্রায় ৫ মাস আগে পলাশের স্ত্রী তাকে ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে যায়। এদিকে পলাশ তাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও বিফল হয়।

এরপর বুধবার ভোররাত ৩টার দিকে পলাশ তার দ্বিতীয় স্ত্রীকে মোবাইলে ফোনের মাধ্যমে ভিডিও কল দেন এবং তারা কথা বলেন। কথা বলার একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় পলাশ। মোবাইল ফোনে কথা বলার বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে