ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::
70

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুমোদনহীন দুইটি ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানান, ক্লিনিক দুটির লাইসেন্স ২০১৯ সালে শেষ হলেও তা নবায়ন করা হয়নি এবং অভিযানের সময় কোনো চিকিৎসক উপস্থিত পাওয়া যায়নি।

প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৩৫ বার পড়া হয়েছে