ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন, এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
16

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ অনতিবিলম্বে শুরু এবং স্থানীয় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বারাকপুর বাজারে ষাটগম্বুজ ইউনিয়নের সচেতন জনগণের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, মোঃ মহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, উজ্জ্বল হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ফকির মাসুম বিল্লাহ’সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ষাটগম্বুজ ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দুই বছর আগে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজের কোনো অগ্রগতি হয়নি। পুরনো ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রিজটির দুই পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী’সহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এসময় বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত এবং এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রত্যাহারের দাবি জানান এবং ব্রিজটির নির্মাণকাজ দ্রুত শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে এলজিইডি অফিস ঘেরাও করার কথাও জানান আন্দোলনকারীরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে