ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পথশিশু নিকেতন ফাউন্ডেশনের উদ্যোগ

লাখাইয়ে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
17

“হাম-রুবেলা বিষয়ে সচেতন হোন, শিশুকে রক্ষা করুন”—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় দিনব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে পথশিশু নিকেতন ফাউন্ডেশন

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মোড়াকরি, বামৈ, লাখাই ও বুল্লাবাজারসহ বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে লিফলেট বিতরণ এবং প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রচারাভিযানে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব, জ্বর, সর্দি-কাশি ও হাম-রুবেলার লক্ষণ দেখা দিলে করণীয় এবং চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক ধারণা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিষয়ক বার্তা প্রচার করা হয়।

বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমিতে লিফলেট বিতরণকালে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি শাহ মোহাম্মদ নাজিমুল হক, উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সহ-সভাপতি ও উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক এবং লাখাই উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ারসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই প্রচারাভিযানের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে আয়োজকরা জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে