ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১২ জন অনুপস্থিত

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
17

লাখাই উপজেলা-এ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর লাখাই উপজেলায় মোট ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ১২ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৬ জন এবং দাখিলের ৬ জন।

উপজেলায় মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—কালাউক উচ্চ বিদ্যালয়, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি ৪৪৯ জন, দাখিল ১১৩ জন এবং ভোকেশনাল ৬২ জন।

কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল মোতালেব জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও ট্যাগ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র এবং দাখিলে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে