ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হরমুজ খুলতে মরিয়া ইরান: ট্রাম্প

চেকপোস্ট নিউজ::

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরান এই প্রণালি খুলতে মরিয়া। তারা হরমুজ খোলা রাখতে চায়।

বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতর মেয়াদ বাড়ানোর ঘোষণার পর ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করতে চায় না। তারা এই প্রণালি খোলা রাখতে চায়, যাতে তারা দিনে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার আয় করতে পারে (যা প্রণালিটি বন্ধ থাকলে তারা হারাচ্ছে!)।

ট্রাম্প আরও বলেন, কেবল মুখ রক্ষার জন্য ইরান বলছে, তারা এই প্রণালি বন্ধ করতে চায়। কারণ আমি এটি পুরোপুরি বন্ধ করে রেখেছি।

ট্রাম্প বলেন, চার দিন আগে কিছু মানুষ আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়’।

হরমুজ খুলে দিলে ইরান কখনও চুক্তি করবে না জানিয়ে তিনি বলেন, যদি আমরা হরমুজ খুলে দিই, তাহলে ইরান কখনও চুক্তিতে আসবে না। যদি না আমরা তাদের দেশের বাকি অংশ এবং তাদের নেতাদের উড়িয়ে (ধ্বংস) দেই!

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:১৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে