চানাচুরের প্যাকেট থেকে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তলসহ প্রায় ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর জেনেভা ক্যাম্পে এক বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
জুয়েল বলেন, বিভিন্ন চকলেট, চানাচুর, বিস্কুটের প্যাকেটে করে ইয়াবা নিয়ে আসে। অনেক সময় বোঝার উপায় থাকে না। শুধু জেনেভা ক্যাম্পে আমাদের হিসেব মতে প্রায় ১০ হাজার অপরাধী এসব অপরাধের সঙ্গে জড়িত। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি নির্মূল করতে তবে একার পক্ষে এই কাজ সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা স্ট্যাটিস্টিক দিয়েছি যে আমাদের গত এক বছরে আমাদের প্রায় ৮ থেকে ৯ হাজার আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার একটা বড় অংশ এসেছে এই জেনেভা ক্যাম্প থেকে। শুধু রমজান মাসে আমরা প্রায় ১৪০০ প্লাস আসামি গ্রেপ্তার করেছি এখান থেকে। আর এর সফলতা মিলেছে। অতীতে মামলা ছিল ২৯০০। আমরা প্রায় ১৫ মাসের মধ্যে ১০০০-১১০০ মামলা কমিয়েছি।
অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।























