ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকি উপেক্ষা করে নির্বাচনে মাঠে থাকার ঘোষণা গোলাম রব্বানীর

সুষ্ঠু নির্বাচনের দাবিতে বগুড়ায় ১০ দলীয় জোটের মতবিনিময় সভা

শাহজাহানপুর প্রতিনিধি::
109

মতবিনিময় করেছেন জোট মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় বগুড়া শহরের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোলাম রব্বানী বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে এসব হুমকিকে জামায়াতে ইসলামী কোনোভাবেই তোয়াক্কা করে না।

গোলাম রব্বানী আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। বগুড়া-৭ আসনে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৬৯ বার পড়া হয়েছে