নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পিলকুনির হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইকচালক জাহিদ মিয়ার বড় ছেলে। জাহিদ মিয়া জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত। মসজিদের খাদেম বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি একাই ষষ্ঠ তলার ছাদে যায়। সেখান থেকে নিচে পড়ে যায় সে। তিনি জানান, মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং ওপরের তলাগুলোতে হলরুম রয়েছে। ফতুল্লা মডেল থানার...
10
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পিলকুনির হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইকচালক জাহিদ মিয়ার বড় ছেলে।
মসজিদের খাদেম বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি একাই ষষ্ঠ তলার ছাদে যায়। সেখান থেকে নিচে পড়ে যায় সে।
তিনি জানান, মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং ওপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটি একাই ছাদে উঠেছে এবং সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.