দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি দম্পতি আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্ত) মো. শামসুল ইসলাম ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ট্যাগস :























