খুলনা মহানগরীতে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা মহানগরীতে আজ ২০ এপ্রিল থেকে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন – ২০২৬ শুরু হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সকাল ৯ টায় নগরীর কাস্টমঘাটস্থ আমিরাবানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, দেশ জুড়ে হঠাৎই হামের প্রার্দুভাবে মানুষ উদ্দিঘ্ন। সেকারনে সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে হামের টিকাদান কর্মসুচি শুরু করেছে।
নগরবাসীকে ভাইরাস জনিত এ সংক্রমনকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেভাবে গুরুত্ব দিয়ে কোভিড সংক্রমন মোকাবেলা করা হয়েছিল সেভাবে জাতীয় এ দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করতে হবে এবং এ ব্যাপারে মায়েদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সরকারের এ কার্যক্রম সফল করতে যথাযত গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসুচি ( ইপিআই) আওতায় “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন ” সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতে আগামী ২০ মে তারিখ পর্যন্ত চলমান থাকবে। প্রথম ৮ কর্ম দিবসে নগরীর বিভিন্ন ইপিআই ( স্থায়ী – অস্থায়ী) টিকাদান কেন্দ্রে এবং পরবর্তীতে ৬ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠান সমুহে প্রদান কার্যক্রম চলমান থাকবে। কর্মসুচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ড এলাকা ৪ টি জোনে বিভক্ত করে ৩৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৫৬ টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪৪ জন টিকাদান কর্মী ও ২০৬ জন স্বেচ্ছাসেবির সমন্বয়ে গঠিত টীম এ কাজে নিয়োজিত থাকবে।
ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হামের টিকা প্রদান লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, উপ- পুলিশ কমিশনার ( অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার উপ- পরিচালক মোঃ আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মাহফুজা খানম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডাঃ সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ রফিকুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান সহ ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট ডা: তাপস কুমার হালদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব,ইউনিসেফের প্রধান মোঃ কাওসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।
এদিকে হাম- রুবেলা ক্যাম্পেইনের উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক। আজ ২০ এপ্রিল ফুলবাড়ি গেটস্থ বিভাগীয় বক্ষ্যব্যাধী হাসপাতাল চত্বরে বিভাগীয় পর্যায়ের হাম- রুবেলা ক্যাম্পেইনের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, হঠাৎ করেই দেশজুড়ে হামের সংক্রামন বেড়ে যাওযায় ফলে শিশু মৃত্যু বেড়ে যায়। আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তার মাধ্যমে একটি সুস্থ জাতী উপহার দেওয়া সম্ভব। তাই এই প্রার্দুভাবের হাত থেকে আমাদের শিশুদের সুরক্ষার জন্য সরকার তাৎক্ষনিক মহতি উদ্যোগ গ্রহণ করেছে।
এসময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই পারেন সমাজের প্রতিটি স্তরের জনগনকে এ টিকা বিষয়ে সচেতন করে তুলতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মো: আকিব উদ্দিন, খুলনা ইউনিসেফের চীফ মোঃ কাওসার হোসেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: মো: আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচে শিশু রয়েছে তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্ম নিবন্ধন নেই তারাও রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবেন।























